বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
সাকিবের রেকর্ড ছুঁয়ে বিশ্বরেকর্ডের কাছে মুস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি প্রবাদ প্রচলিত রয়েছে যে, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’ বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের একক দখলে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ।

এদিনে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এর মধ্য দিয়ে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট সংগ্রহ করলেন মুস্তাফিজ, যা সাকিবের সমান। তবে বড় পার্থক্য হলো- সাকিবকে একই সংখ্যক উইকেট নিতে খেলতে হয়েছে ১২৯ ম্যাচ।

এবার মুস্তাফিজের সামনে লক্ষ্য বিশ্বরেকর্ড। আফগানিস্তানের রশিদ খান ১০৩ ম্যাচে নিয়েছেন ১৭৪ উইকেট। সেখান থেকে মাত্র ২৫ উইকেট দূরে আছেন বাঁহাতি এই পেসার। পথে তাকে পেছনে ফেলতে হবে ১৫০ উইকেটধারী ইশ সোধিকে। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে তালিকার দুইয়ে থাকলেও অবসরে যাওয়ায় তার রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা।

শুধু তাই নয়, গত রাতের ৩ উইকেট নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও উঠে এসেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত তার শিকার ৭ উইকেট, যা তালিকার তিন নম্বর অবস্থান। তার ওপরে আছেন ভারতের কুলদীপ যাদব (৮) এবং শীর্ষে আছেন সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিকি (৯)। তবে জুনাইদের দল ইতিমধ্যে বিদায় নিয়েছে। ফলে শীর্ষ উইকেট শিকারীর লড়াইটা গড়ে উঠতে পারে মুস্তাফিজ আর কুলদীপের মধ্যে।

সুপার ফোরের আরো দু’ম্যাচ হাতে আছে টাইগারদের। আর এর মধ্যেই বাংলার এই কাটার মাস্টার ছুঁয়ে ফেলতে পারেন এশিয়ার সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাকিব   রেকর্ড   মুস্তাফিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close