বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন আজ। স্টারমার প্রশাসন স্থানীয় সময় বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে বলে জানা যায়।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, “আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।”

উল্লেখ্য, যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।
 
ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরাইল। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরাইলি পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তি।
 
যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।”

তবে যুক্তরাজ্যের এমন ঘোষণার প্রশংসা করেছেন নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

 

 




আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   স্বীকৃতি   যুক্তরাজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close