বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাশিয়ানীতে কুমার নদে দুই দিনব্যাপী নৌকাবাইচ
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সমাপ্ত হয়।

হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে যুব এক্সপ্রেস প্রথম হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কুমার নদের দু’পাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় করেন।

নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা মোবাইল ফোনে নৌকাবাইচের দৃশ্য ধারণ করছিলেন। প্রতিযোগী নৌকাগুলো যখন বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি ও স্লোগান দিয়ে তাদের উৎসাহ দিচ্ছিলেন।

আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. সালাহ উদ্দিন রাজ্জাক।

আয়োজক কমিটির প্রধান গিয়াস উদ্দিন বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে, নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং সাধারণ মানুষকে বিনোদন দিতে আমাদের এ আয়োজন। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমরা সকল অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও যেন এই আয়োজন আরও বড় পরিসরে, আরও সুসংগঠিতভাবে করা যায় সেই প্রত্যাশা রইল।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   কুমার নদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close