বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শীতের বার্তা নিয়ে হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেল পঞ্চগড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ১:১৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নেমে এসেছে ঘন কুয়াশা। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ে, ফলে গ্রামের পথঘাট থেকে শহরের রাস্তাঘাট সবকিছুই আবছা হয়ে যায়। দৃশ্যমানতা এত কমে যায় যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হয়।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি।

টুনিরহাটের অটোচালক আব্দুর রহিমও জানিয়েছেন, কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কুয়াশা হঠাৎ নামার কারণ হলো মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তবে এটি সারাদিন থাকবে না; সকাল ৯টা বা ১০টার মধ্যে কুয়াশা কেটে যাবে। এক অর্থে এটি শীতের আগমনের ইঙ্গিত। শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close