বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশকে নিয়ে যা বললেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন। এরপর সন্ধ্যায় ভক্তদের উদ্দেশে বাংলায় লেখা একটি বার্তা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিসহ পোস্টে হানিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো? সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি যুক্ত করেছেন। 

পোস্টটি বাংলাদেশের ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এক ঘণ্টার মধ্যেই ৬০ হাজার রিয়েক্ট এবং ৫ হাজারের বেশি কমেন্ট পড়েছে।

আয়োজক সূত্র জানিয়েছে, ২০ সেপ্টেম্বর হানিয়া ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ২১ সেপ্টেম্বর তিনি ফটোশুটে অংশ নেবেন এবং ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে অভিনয় শুরু করা হানিয়া ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি বলিউডে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন।

রোমান্টিক, কমেডি ও চরিত্রাভিনয়ে সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী। তিনি গানেও দক্ষ। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা হানিয়ার ধারাবাহিক পারিশ্রমিক চার লাখ রুপি এবং মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি।

বর্তমানে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হানিয়া আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close