বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুদানের মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ AM আপডেট: ২০.০৯.২০২৫ ১১:১৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুদানের পশ্চিমাঞ্চলীয় আল-ফাশের শহরে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রার্থনার সময় হামলা ঘটেছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অভিযুক্ত করা হলেও, গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি।

প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে আরএসএফ এবং সুদানের সেনাবাহিনী সংঘাতে লিপ্ত রয়েছে। আরএসএফ ধীরে ধীরে আল-ফাশের শহর দখল করছে, যা দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। শহরে তিন লাখের বেশি বেসামরিক নাগরিক সংঘাতের মধ্যে আটকা পড়েছেন। 

ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের (এইচআরএল) স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, শহরের বড় অংশ বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং উভয় পক্ষই সাধারণ মানুষের ওপর হুমকি সৃষ্টি করছে। 

নথিতে দেখা গেছে, আরএসএফ দখল করা এলাকায় অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলনীতি চালাচ্ছে।

ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আরএসএফ প্রকাশ্যভাবে আল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীমুক্ত করার পরিকল্পনা করেছে। 

তবে আরএসএফ সব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, তারা কোনো জাতিগত সংঘাতে জড়িত নয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সুদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close