সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
আ.লীগের চেয়ে বেশি বিষধর জামায়াত-চরমোনাই: সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩১ AM আপডেট: ২০.০৯.২০২৫ ২:৩৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল। অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তোলে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় চুরখাঁরহাট বাজারে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, নাছির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা বজল আহমদ, খালেদ মাহমুদ বাবুল, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন বাচ্চু, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, জামাল খান, গাজী আমান উল্লাহ, ডা. বেলাল, ছলিমা আকতার শিউলী, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, তারেকুল ইসলাম, মহিন উদ্দিন। উপস্থিত ছিলেন কামরুল, আতাউল্লাহ, বাদশা, ইয়াছিন, কুদ্দুস, বাপ্পা, মাসুদ, ইকবাল।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সরওয়ার আলমগীর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close