বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইল-৬ ; কে পাচ্ছেন বিএনপির টিকেট, লড়াইয়ে দুই ডজন প্রার্থী
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ৬:৪২ PM
নূর মুহাম্মদ খান, মো. রবিউল আওয়াল লাভলু, আতিকুর রহমান আতিক, মীর আবুল কালাম আজাদ, দিপালী চক্রবর্তী, হাবিবুর রহমান হবি, ড. আব্দুল হামিদ, আখিনুর মিয়া

নূর মুহাম্মদ খান, মো. রবিউল আওয়াল লাভলু, আতিকুর রহমান আতিক, মীর আবুল কালাম আজাদ, দিপালী চক্রবর্তী, হাবিবুর রহমান হবি, ড. আব্দুল হামিদ, আখিনুর মিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-১৩৪ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনটি নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ২৪ জন। তারা সবাই মাঠ পর্যায়ে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। একই সঙ্গে বিএনপির হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনজন যুক্তরাজ্য প্রবাসী।

নির্বাচনী তথ্যমতে, ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কয়েক বছর আগে পরলোকগমন করেন। এবার তার স্ত্রী দিপালী চক্রবর্তী মনোনয়ন প্রত্যাশী। এ আসন থেকে বিএনপির আরও ২৪ জন নেতা মনোনয়ন চাইছেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নূর মুহাম্মদ খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল-যুবদল নেতা মো. রবিউল আওয়াল লাভলু, বিশিষ্ট শিল্পপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্য মীর আবুল কালাম আজাদ ওরফে (রতন), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফ উদ্দিন আরজু, উপজেলা বিএনপির সদস্য এ্যাড. মো. ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজীব আহমেদ, যুক্তরাজ্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.) ডি. এম. গোলাম ফারুক, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী), যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোঃ মাইনুল আলম খান কনক, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. জি এম শফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনিসুর রহমান, দেলদুয়ার উপজেলা বিএনপি নেতা মো. জুয়েল সরকার, টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী আরিফুল হক আরিফ, এছাড়াও নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

সরেজমিনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ প্রতিযোগিতা আরও বাড়ে। মনোনয়ন প্রত্যাশীরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন।

গণসংযোগের দৌঁড়ে এগিয়ে আছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পরিশ্রমী রবিউল আওয়াল লাভলু, ক্লিন ইমেজের অধিকারী আতিকুর রহমান আতিক এবং নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ত্যাগী নেতা মীর আবুল কালাম আজাদ ওরফে (রতন)। এ তিন নেতা তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ভোটের আমেজ সৃষ্টি করেছেন। এছাড়া এ্যাড. আলী ইমাম তপন ও প্রয়াত মন্ত্রী গৌতম চক্রবর্তীর স্ত্রী দিপালী চক্রবর্তীও নিজস্ব কর্মসূচি পরিচালনা করছেন। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে তারা হাট-বাজার, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, পোস্টার-ব্যানার টাঙানোসহ সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।

রবিউল আওয়াল লাভলু বলেন, “আমি সবসময় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছি। জনগণ যদি চান, ইনশাআল্লাহ আমি ধানের শীষ প্রতীকে মাঠে থাকবো।”

অন্যদিকে শিল্পপতি ও ক্লিন ইমেজের অধিকারী মো. আতিকুর রহমান আতিক বলেন, “নাগরপুর-দেলদুয়ারের মানুষের ভালোবাসা আমার শক্তি। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছি।”

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ. কে. এম. আবদুল হামিদ দাবি করেছেন যে মাঠ গোছানোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় সব কেন্দ্র কমিটি প্রস্তুত। জামায়াতের গণজোয়ার এখন মাঠে নেমে এসেছে, বিজয় আমাদের নিশ্চিত।”

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আখিনুর মিয়া, খেলাফত মজলিসের আব্দুল মান্নান শেখ, গণ অধিকার পরিষদের ইঞ্জিনিয়ার কবির হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওয়াহেদুজ্জামান সুমন, বিশিষ্ট সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল করিমও নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আখিনুর মিয়া বলেন, “আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি ইসলামী শাসনতন্ত্রের বার্তা নিয়ে। মানুষ পরিবর্তন চায়, তাই ইসলামী আন্দোলনই হবে বিকল্প শক্তি।”

গণ অধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার কবির হোসেন বলেন, “দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়ছি। আগামী নির্বাচনে নাগরপুর-দেলদুয়ারের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”

উল্লেখ্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দুটি উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪,৪২,৪২৬ জন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এতে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু প্রায় ৮১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close