বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?
ধর্ম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইসলামে জুমার দিনকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনটি শুধু বরকতময় নয়, বরং মুসলিম উম্মাহর জন্য বিশেষ ফজিলতের দরজা খুলে দেয়। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মুমিনদের দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে আল্লাহর ঘরে ছুটে যেতে হবে। আগে উপস্থিত হওয়ার মাধ্যমে যে সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কোরবানির সওয়াবের সঙ্গে তুলনীয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক মসজিদে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী বা মুতওয়াল্লিরা আগে থেকে জায়নামাজ বিছিয়ে সামনের কাতারে জায়গা দখল করে রাখেন। অথচ তারা নিজেরা আসেন সবার শেষে। এতে আগেভাগে আসা সাধারণ মুসল্লিদের কষ্ট পোহাতে হয়। শরিয়তের দৃষ্টিতে এমন আচরণ কি বৈধ?

কোরআনে বলা হয়েছে, “হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো।” (সুরা জুমআ : ৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি গোসল করে প্রথম প্রহরে মসজিদে যায়, তার সওয়াব উট কোরবানির সমান। দ্বিতীয় প্রহরে গেলে গরুর, তৃতীয় প্রহরে গেলে ভেড়ার, চতুর্থ প্রহরে গেলে মুরগির এবং পঞ্চম প্রহরে গেলে ডিম কোরবানির সওয়াব পাবে। কিন্তু ইমাম খুতবা শুরু করলে ফেরেশতারা আর আমল লেখেন না, খুতবা শোনেন। (বোখারি: ৮৮১)

এখানেই স্পষ্ট হয়, যিনি আগে আসবেন, তিনিই আগে বসার অধিকারী।

ইসলামী স্কলারদের মতামত

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন,

মসজিদে মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া নবী করিম (সা.) জাহান্নামের সেতু পার হওয়ার সঙ্গে তুলনা করেছেন।

মসজিদে আগে থেকে জায়নামাজ দিয়ে জায়গা দখল করা ইসলামে অনুমোদিত নয়।

মসজিদে ইবাদতের জায়গায় কারও বিশেষ প্রাধান্য নেই। আগে আসা মুসল্লিই আগে বসবেন—এটাই ইসলামের নির্দেশনা।

এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিন গোসল করে, পবিত্রতা অর্জন করে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় এবং মানুষকে ডিঙিয়ে সামনে যায় না, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার এই জুমা ও পরবর্তী জুমার মধ্যবর্তী গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (বোখারি: ৯১০)

আরেক হাদিসে এসেছে, এক ব্যক্তি খুতবার সময় মানুষকে ডিঙিয়ে সামনে যেতে চাইলে নবীজি (সা.) বলেছিলেন, “বসে পড়ো, তুমি দেরি করেছ, মানুষকেও কষ্ট দিচ্ছ।” (আবু দাউদ: ১১১৮)


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুমা   নামাজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close