প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:১৫ PM

সংগৃহীত ছবি
জনপ্রিয় বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বাগদান সেরেছেন। এমনই খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। ফলে দর্শকদের মাঝে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী, উড়িয়ে দিলেন জল্পনা-কল্পনা।
দিন দুয়েক আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, অভিনেত্রী হুমা কুরেশি নাকি তার ট্রেইনার বন্ধু রচিত সিংহের সঙ্গে আংটিবদল করেছেন। এমনকি তাদের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিং একটি ছবি শেয়ার করেন।
তাতে লেখেন, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।”
এবার হুমা নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সব জল্পনার ইতি টানেন। তিনি একটি খাবারের ছবি দিয়ে একটি বার্তা দিয়ে লেখেন, “সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছি।”
মূলত ছবিতে হুমার হাতে আংটি দেখতে পাওয়ায় সেই গুঞ্জন আরো জোরালো হয়।
তবে হুমার মুখ খোলার কারণে এই বিষয়ে সকল জল্পনা-কল্পনা অবসান হয় দর্শকদের মনে।