শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩১ দফায় অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতার মনোনয়ন প্রত্যাশা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং ৩১ দফা কর্মসূচিতে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা করেছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আর্কিটেক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি। আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো। বিএনপি যদি মনে করে আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেক্ষেত্রে সংগঠন সিদ্ধান্ত নিবে। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এগোতে চান। তার ভাষায়, ‘রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।’

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভা শেষে মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা   মনোনয়ন প্রত্যাশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close