বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবীগঞ্জে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক কিশোরের হাতে নির্মম ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় জেলার আধুনিক সদর হাসপাতালে রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ১৭ বছর বয়সী অভিযুক্ত ঐ প্রতিবেশী কিশোরকে আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। পরে অভিযুক্ত ঐ কিশোর ভুক্তভোগী শিশুটিকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অমানুষিকভাবে জোরপূবর্ক ধর্ষণ করে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটির কান্নার শব্দ শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কিশোরের পরিবার ভুক্তভোগী শিশুর পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। অভিযোগ আছে উঠেছে, শিশুটির বাসায় গিয়ে মারধরের হুমকিও দিয়েছে তারা।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘গত ১৪ তারিখ আমি সারাদিন কাজে বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি আমার মেয়েকে ঐ ছেলে ধর্ষণ করেছে। আমি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাই। মেয়ের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ঐ ছেলের বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন যাতে আমি মামলা না করি। আমি রাজি না হওয়ায় তারা আমার বাসায় এসে মারধরের হুমকিও দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, ‘শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শিশুটি বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। আসামিকে হেফাজতে নিতে পুলিশ কাজ শুরু করছে।’



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  দেবীগঞ্জ   ধর্ষণ   পাঁচ বছরের শিশু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close