বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির পরিবহনে ডিজিটাল পদক্ষেপ, বাস ট্র্যাকিংয়ে আসছে নতুন অ্যাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার সমাধান এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর অংশ হিসেবে ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্র পরিবহন সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। 

রুটভিত্তিক প্রতিনিধিরা অনাবাসিক শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরেন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা, শাটল সার্ভিস চালু করা এবং রিকশা ভাড়া নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়েও প্রস্তাব আসে।

ডাকসুর নেতারা আশ্বাস দেন, পরিবহন খাতের সমস্যার সমাধানে আধুনিক প্রযুক্তি ব্যবহার অপরিহার্য, এবং শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

সভায় মূল আলোচনা ছিল ঢাবির বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’ বিষয়ে। এ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনে রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন, যার ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সুবিধাজনক হবে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সেই লক্ষ্যেই কাজ করেছি। আজ তার পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। শিগগিরই সব রুটে এই সুবিধা চালু হবে।

বিভিন্ন রুটের প্রতিনিধি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি কমবে এবং পরিবহন সংক্রান্ত অন্যান্য সমস্যার সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close