বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে দুর্গাপূজা-উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়
নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম

নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্‌-আল-ফারুক। এতে জেলা ও সকল উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, ডিআইও-১, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনি চৌধুরী ইমন, সাধারণ সম্পাদক প্রিতম দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের নোয়াখালী জেলা সভাপতি উত্তম কুমার, কোম্পানিগঞ্জ উপজেলা ফ্রন্টের সভাপতি শ্যামল, সোনাইমুড়ী উপজেলা ফ্রন্টের সভাপতি প্রদ্বীপ সাহা, সম্পাদক সঞ্জয়, চাটখিল উপজেলার সাধারণ সম্পাদক হারাধন ও সমন্বয়ক পলাশ, সাবেক ট্রাস্টি তুষার বাবু, বেগমগঞ্জ উপজেলা ফ্রন্টের সভাপতি শংকর, পৌর সভাপতি নীল কমলসহ জেলার সকল মন্দিরের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি উপজেলার পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দকে নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনায় পুলিশের সহায়তা প্রদান বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   শারদীয়   দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close