বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ৫০ হাজারের অধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধক টিকা
গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম

বাংলাদেশে মোট ৫ কোটিরও বেশি শিশুকে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৫০ হাজার ৬শ’ ১৩ জন শিশুকে বিনা মূল্যে টিকা প্রদান করা হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর থেকে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অর্ধলক্ষাধিক শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এতিমখানা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

সূত্র জানিয়েছে, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে শিশুর নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলে শিশুরা টিকা গ্রহণ করতে পারবে। নিবন্ধন ছাড়া কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো: আনোয়ার হোসেন জানান, এই টিকা প্রদানের মাধ্যমে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়। এর উপসর্গে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অন্তর্ভুক্ত, যা প্রাথমিকভাবে অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  টাইফয়েড   প্রতিরোধক   টিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close