বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিউইয়র্কে পৌঁছেছেন। এ সময় ম্যানহাটানের জাতিসংঘ ভবনের সামনে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছে। প্রায় দুই সপ্তাহ ধরে তাঁরা গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন ৩০ জন ইহুদি ধর্মীয় নেতা ও অনুসারী ঘণ্টা বাজিয়ে এবং ইসরায়েলবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি, ইসরায়েল গাজায় মানবতাবিরোধী অপরাধ করছে এবং ধর্মীয় পরিচয়কে যুদ্ধের স্বার্থে ব্যবহার করছে। এক তরুণ র‍্যাবাই জানান, তাঁরা ইহুদি ধর্মের সত্যিকারের মানবতাবাদী অবস্থান তুলে ধরতেই প্রতিদিন এই প্রতিবাদে অংশ নিচ্ছেন।

জাতিসংঘ অধিবেশনের মূল পর্ব শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ততদিন ফিলিস্তিনপন্থী ইহুদিদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের মতে, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইহুদি ধর্মকে ব্যবহার করছেন, যা ইহুদিদের বিব্রত করছে এবং বিশ্বজুড়ে তাদের বিপদে ফেলছে।

যুক্তরাষ্ট্রে এর আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভের কারণে ২০২৪ সাল থেকে তিন হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অনেকের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হয়েছে। তবে জাতিসংঘের সামনে চলমান ইহুদিদের এই সমাবেশ থেকে এখনও কাউকে আটক করার ঘটনা ঘটেনি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইহুদি   জাতিসংঘ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close