বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৪:০৩ PM

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) এখন শুধু পরিচয়ের মাধ্যম নয়—পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিকাশ-নগদ ব্যবহার কিংবা মোবাইলের সিম কেনার জন্যও এটি অপরিহার্য। অনেক নতুন ভোটার যারা ছবি ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন কিন্তু এখনও হাতে কার্ড পাননি, তাদের জন্য রয়েছে সুখবর। এখন ঘরে বসেই অনলাইনে ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব।

যা যা লাগবেঃ

ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (NIDFN দিয়ে শুরু)

জন্মতারিখ

নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

স্মার্টফোনে ইনস্টল করা NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)


ধাপে ধাপে ডাউনলোড পদ্ধতিঃ

নির্ধারিত ওয়েবসাইটে যান।

Register/নিবন্ধন বাটনে ক্লিক করুন।

ফরম নম্বর, জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করুন।

বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।

মোবাইল নম্বর OTP কোড দিয়ে ভেরিফাই করুন (প্রয়োজনে নম্বর পরিবর্তনও করা যাবে)।

NID Wallet App ব্যবহার করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

সবকিছু শেষ হলে ড্যাশবোর্ড থেকে ভোটার আইডির PDF কপি ডাউনলোড করতে পারবেন।


কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ

ফরম নম্বর না থাকলে মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করা যাবে।

ফেস ভেরিফিকেশন ছাড়া ডাউনলোড সম্ভব নয়।

ডাউনলোড করা কপি সরকারি কাজে ব্যবহার করা যাবে, তবে স্মার্ট কার্ড পেতে কিছুটা সময় লাগবে।


সমস্যা হলে কী করবেন?

লগইন বা ভেরিফিকেশনে সমস্যা হলে পুনরায় চেষ্টা করুন অথবা স্থানীয় নির্বাচন কমিশন (ইসি) অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID হেল্পলাইন ১০৫–এ ফোন করে সহায়তা নিতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভোটার   আইডি   কার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close