শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড রাস্টফ-এর ভোকালিস্ট আহরার মাসুদ দীপ আর নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল আটটায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুসংবাদ জানানো হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে জানানো হয়, দীপের মৃত্যুতে তারা গভীর শোকাহত। পোস্টে লেখা হয়, “আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের মধ্যে আছি। আমাদের প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী দীপ গত রাতেই আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” তারা তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করে সবাইকে তার আত্মার শান্তির জন্য দোয়া করতে আহ্বান জানান।

তরুণদের আরেক প্রিয় ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক জানিয়েছে। তাদের ফেসবুক পেজে বলা হয়, দীপ শুধু একজন ভোকালিস্ট ছিলেন না, তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। স্মৃতিচারণ করে ব্যান্ডটি উল্লেখ করে, ২০০৪ সাল থেকেই তারা দীপের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছেন এবং একসাথে অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের ড্রকস্টার্স প্রতিযোগিতার কথা তারা আবেগের সঙ্গে স্মরণ করেছেন।

শোকবার্তায় পাওয়ারসার্চ লিখেছে, দীপের অসাধারণ হাই স্পিচ গায়কি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। পাশাপাশি তার সহজ-সরল ব্যবহার ও প্রাণবন্ত ব্যক্তিত্ব সবাইকে আপন করে নিতো। তাদের মতে, দীপ কেবল একজন শিল্পী নন, বরং একজন মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত মূল্যবান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ব্যান্ড   রাস্টফ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close