শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র ফের গ্রেফতার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ১০:২০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে একইদিনে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

ওই মামলায় রোববার আদালত থেকে তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। একইদিন রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অপর একটি মামলায় তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।
 
সাইফুল ইসলাম শামিম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডেও নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

এ ব্যপারে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র সাইফুল ইসলাম শামিম।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   পৌরসভা   মেয়র   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close