বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
প্রকাশের পরই ভাইরাল “আমরা ভোলা জেলার মানুষ”
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৩:২৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি

ভোলার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত গান “আমরা ভোলা জেলার মানুষ” প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাংবাদিক ও গীতিকবি হারুন অর রশীদের কথা, সুর ও নির্দেশনায় তৈরি এ গানটি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি দর্শক দেখেছেন। গানটি মাত্র একদিনেই দুই হাজারেরও বেশি ফেসবুক ওয়ালে শেয়ার হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গানটির প্রমো বা প্রথম ২৭ সেকেন্ডের ক্লিপ, যা প্রকাশের পরপরই নয় লাখেরও বেশি মানুষ দেখেছেন।

সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী, ক্যামেরা ও এডিটিং টিম এ অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, ভোলার প্রতি মানুষের ভালোবাসা এবং স্থানীয় ঐতিহ্যের টানই গানটিকে এত দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন, হারুন অর রশীদ, প্রীতি দে, মেধা দত্ত ও সৃষ্টি। নৃত্যে অংশ নিয়েছেন প্রীয়াঙ্কা গুহ। এছাড়া এতে অভিনয় করেছেন ভোলার বেশ কিছু পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

গানটিতে কন্ঠ দেয়া শিল্পীরা জানান, ভোলাকে কাছ থেকে কিংবা দূর থেকে জানতে আগ্রহীদের জন্য গানটি হয়ে উঠছে এক বিশেষ মাধ্যম।

গানের রচয়িতা ও সুরকার, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ বলেন, আমি চেয়েছি ভোলার মানুষ, প্রকৃতি আর ঐতিহ্যকে একটি গানের মধ্যে ধারণ করতে। ভোলাকে যারা জানেন না, তারাও যেন এই গান শুনে ভোলাকে অনুভব করতে পারেন। ভোলার মানুষের ভালোবাসাই এ গানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সাফল্য ভোলার সকল মানুষের।

ভোলা জেলা কালচারাল অফিসার তানভীর রহমান বলেন, গানটিতে ভোলাকে অনন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধু একটি গান নয়, বরং ভোলার সংস্কৃতির জীবন্ত পরিচয় বহন করছে। ইতোমধ্যে আমরা গানটি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ভাইরাল   ভোলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close