সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       
যশোরে আর্থিক সহায়তা পেল ৪৬ সাংবাদিক
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের পাঁচ জেলার সুবিধাবঞ্চিত ৪৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে।সুবিধাবঞ্চিত ও অসহায় সাংবাদিকরা ভবিষ্যতেও এ সহায়তা পেতে থাকবেন।

এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রধান সড়ক ও মহাসড়কের দুই পাশে থাকা মাইলপোস্ট, ট্রাফিক সিগন্যাল ও সড়ক নির্দেশক চিহ্নসমূহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে আলোচনায় আসেন যশোর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদ জয়।

তার এই সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে যশোর সদরের মুক্তেশ্বরী স্টার ক্লাব এর পক্ষ থেকে তাকে “দায়িত্বশীল নাগরিক সম্মাননা স্মারক” প্রদান করা হয়। এসময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এবং যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

সম্মাননা প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ জয়ের সামাজিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত চার মিনিটের একটি ভিডিওচিত্র উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টের (প্রশাসন ও অর্থ) উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সেক্রেটারি আহসান কবির, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব নুর ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতা মো. দিদারুল আলমসহ অন্যান্যরা।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   সাংবাদিক   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close