বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম
রিয়াজ উদ্দিন

রিয়াজ উদ্দিন

পিরোজপুরের মঠবাড়িয়ায় কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা মঠবাড়িয়ায় পুলিশ। 

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হ।

গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করে।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃ'ত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রবিবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close