বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাবারে বিষ মিশিয়ে ৩৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ প্রয়োগে ৩ হাজার ৫০০ শত হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিয়ার (৪৫ ) খামারে খাবারে বিষ মিশিয়ে ৩৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি সামছু মিয়া।

অভিযোগকারী সামছু মিয়া বলেন, আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি। ২০/২৫ বছর যাবৎ আমি হাঁস পালনের সাথে জড়িত। বিষ দিয়ে আমার হাঁসগুলো মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।

প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন সামছু মিয়া।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  বিষ   হাঁস   ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close