প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ‘ভাসানী হলে’র ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফলঃভিপি- আব্দুল হাই স্বপন
জিএস- রিদয় পোদ্দার
এজিএস- রাকিব হাসান
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
তবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।
ঘোষণার পর থেকে উল্লাসে মেতে উঠে তাদের কর্মী এবং সমর্থকেরা।