বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুশীলা কার্কি, দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার সেই সুশীলা কার্কিই বসেছেন দেশটির প্রধানমন্ত্রীর আসনে।

এদিকে কেপি শর্মা ওলির পদত্যাগের পরই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাম সামনে আসে সুশীলা কার্কির। তবে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও।

জানা গেছে, সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদী জড়িত ছিলেন নেপালের ইতিহাসের এক আলোচিত বিমান ছিনতাই ঘটনায়। ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয়। তাদের ঘরে এক সন্তান রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডু যাচ্ছিল। সেই বিমানে যাত্রী হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহাও। মাঝ আকাশে পাইলটের দিকে পিস্তল তাক করে বিমানটি ভারতের বিহারে নামাতে বাধ্য করেন সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিনিয়ে নেওয়া হয়। পরে সেগুলো গাড়ি করে দার্জিলিং হয়ে পৌঁছায় নেপালে। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অর্থ জোগাড়ের জন্যই এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন তৎকালীন নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা। পরে তিনিই হন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী।

তবে এরপর দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাই থেকে। তবে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তারা ছাড়া পান।

এদিকে সুশীলা কার্কির ব্যক্তিগত জীবন সামনে আসার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নেটিজেনদের। নেপালের নতুন এই প্রধানমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বিমান   নেপাল   প্রধানমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close