প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ফলাফল প্রকাশে বিলম্বে বিস্ময় প্রকাশ করে লেখেন, পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিষেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন।
তার পোস্টে অনেকে নানা মন্তব্য করেন। আতিকুল হাসান লেখেন, নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবো বিএনপি নাকি জামায়াত।
রাকিব নামে একজন মন্তব্য করেন, ইতা মানুষে বুঝে।
এমডি রাজন লিখেছেন, ছাত্রলীগ-ছাত্রশিবির মিলে যেভাবে শিবিরকে জয় করেছে, আমার মনে হয় জাতীয় নির্বাচন এভাবে হলে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে।
মহিউদ্দিন মাহি মন্তব্য করেন, শিবিরকে গণনার দায়িত্ব দেওয়া হউক।
মোহাম্মদ মনিরুজ্জামান মনির লিখেছেন, আমার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি।
সাকোর আহম্মেদ মন্তব্য করেন, অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন।