সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম
গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

গজারিয়া উপজেলার বাউশিয়ায় গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এলাকার জনপ্রিয় রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম পিন্টু। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম. রহমত আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের, সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার ঢালী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম খান, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।

জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) এই কমিটির অনুমোদন দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মহসিন মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close