প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি
ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, তেল আবিবসহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
প্যালেস্টাইন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেল আবিবে সাইরেন শোনা গেছে। আল-মায়াদিন জানিয়েছে, বিস্তীর্ণ এলাকায় সাইরেনের শব্দ গিয়েছে।
প্যালেস্টাইন নাউ আরও উল্লেখ করেছে, কল্পিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব বিস্ফোরণ তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফল।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি