শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন
‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তবে তার এই সিদ্ধান্তকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান। তিনি অভিযোগ করে বলেন, “অধ্যাপক মাফরুহী সাত্তার একজন বিএনপিপন্থী শিক্ষক। নির্বাচনকে বানচাল করার জন্যই তার এমন পদত্যাগ। যুদ্ধের ময়দান থেকে লেজগুঁটিয়ে সরে গেছেন। অনিয়ম থাকলে গতকালই (বৃহস্পতিবারই) পদত্যাগ করতেন, আজ কেন?”

এর আগে রাতে জাবির নতুন কলা ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন মাফরুহী সাত্তার। তিনি বলেন, “ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এবং সাংবাদিকদের বিষয়টি জানানো হবে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইভিএম মেশিনে, কিন্তু শেষ পর্যন্ত তা না করে ম্যানুয়ালি ভোট গণনা করা হয়। যা তার মতে একটি বড় ধরনের অনিয়ম।

মাফরুহী সাত্তার আরও জানান, অনিয়মের বিষয়টি তিনি লিখিতভাবে জানালেও নির্বাচন কমিশন কোনো প্রতিকার নেয়নি। বরং তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। “বিবেকের তাড়নায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি”—বলেন তিনি।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, ম্যানুয়েল পদ্ধতিতেই ভোট গণনার সিদ্ধান্ত বহাল থাকবে। গণনার কাজের জন্য পোলিং অফিসারও বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close