শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম

ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি কর্মকর্তা/ইউপি প্রশাসনিক কর্মকর্তা গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য/এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মাছুম বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান।

আরো বক্তব্য রাখে, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইয়াছিন হিরণ, রাজাপুর ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আবদুস জাহের, যুবদল নেতা নাছির উদ্দিন, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মহাবুল হক। কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়নে সহযোগিতা করেছে। 

এসময় বক্তারা বলেন, গ্রাম আদালত অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাচ্ছে এবং হয়রানি থেকেও মুক্তি পাচ্ছে। গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফেনী   দাগনভূঞা   কর্মশালা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close