বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরীতে লাল কলম প্রদর্শন করে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে লাল কলম প্রদর্শন করে শপথ গ্রহণ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ‘১০ টাকার হাসপাতাল’ নামে পরিচিত জনস্বাস্থ্য ডায়াগনোস্টিক হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কুল সোসাইটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় শিক্ষার মান উন্নয়ন ও বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অল্প বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি।”

শিক্ষকদের মধ্যে থেকে বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে লাল কলম হাতে শপথ পাঠ করা হয় যা প্রতীক হিসেবে ‘না’ বলার শক্তিকে তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুস ছামাদ শিশু নিকেতনের সহকারী শিক্ষক মনজুরুল আরম। প্রধান আলোচক ছিলেন ‘ফুল’-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

এছাড়াও বক্তব্য দেন প্রগতী শিশু নিলয়ের পরিচালক আব্দুস ছালাম, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয় ও নুরনবী সরকার, নাখারগঞ্জ আইটি পাঠশালার প্রধান শিক্ষক বিনা রানী রায়, শিশু বিতান নাগেশ্বরীর সহকারী শিক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং ‘ফুল’-এর প্রতিনিধিকে সদস্য সচিব করে বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষকদের সমন্বয়ে একটি শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   নাগেশ্বরী   বাল্যবিবাহ   শপথ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close