সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টাঙ্গাইলে ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সমিতির প্রতিবাদ সমাবেশ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম

টাঙ্গাইল সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রাইভেট হাসপাতালে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানার কারণে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ। 

এসময় জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমাদের সমিতির কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রিক স্বাক্ষর ব্যবহার করছে।’

এসময় তিন দিনের মধ্যে মালিক সমিতির সঙ্গে বসে সভা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ডায়াগনস্টিক   সেন্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close