বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোট গণনায় বিলম্ব, চূড়ান্ত ফলের ধারেকাছেও নেই নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত। 

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গণনা শুরু হয়। তবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর গড়ালেও ১৮ ঘণ্টার প্রচেষ্টার পরও নির্বাচন কমিশন ফল প্রকাশের কাছাকাছি পৌঁছাতে পারেনি।

শুক্রবার সকালে দায়িত্বপালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা ভোট গণনার গতি আরও শ্লথ করে দেয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান করিম স্নিগ্ধা জানান, জুমার নামাজের আগে ২১টি হলের ভোটগণনা শেষ হওয়ার কথা থাকলেও মৃত্যুর ঘটনায় তারা কেবল ১৮টি হলে কাজ শেষ করতে পেরেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক রাশিদুল আলম বলেন, ওএমআর মেশিনে গণনার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় হাতে গণনা করা হচ্ছে। নির্ভুল ফলের জন্য সময় বেশি লাগছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত ১০ম জাকসু নির্বাচন ও ২১টি হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ থাকলেও অনিয়ম, পক্ষপাত ও অস্বচ্ছতার অভিযোগে ছাত্রদল, ছাত্র ইউনিয়নের একাংশসহ কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন বা অনাস্থা জানিয়েছে। তবে শিক্ষার্থীদের বড় অংশ এসবকে রাজনৈতিক দোষারোপ মনে করে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৭ ভোটারের মধ্যে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close