বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ম্যাচে ধীরগতিতে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন লিটন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপপর্বের প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়েছে লিটন দাসের দল। তবে লক্ষ্য তাড়ায় টাইগারদের ধীরগতির ব্যাটিং নিয়ে হয়েছে নানা আলোচনা। ম্যাচ শেষে দলের অধিনায়ক লিটন নিজেই ব্যাখ্যা দিয়েছেন বিষয়টি।

প্রথমে বোলিংয়ে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের নৈপুণ্যে হংকংকে ১৪৩ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে ব্যাট হাতে লিটন সর্বোচ্চ ৫৯ রান করে দলকে জেতান। 

বোলিং নিয়ে উচ্ছ্বসিত লিটন বলেন, আজ আমরা দারুণ খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং খুব ভালো করছে, আর আমরা শুধু একজন লেগস্পিনার খুঁজছিলাম। রিশাদ আজ দারুণ করেছে।

আবুধাবির ধীরগতির উইকেটে বাংলাদেশ ১৭.৪ ওভারে লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। তবে শুরুর দিকে ৪৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরায় চাপ তৈরি হয়েছিল। তখনই দায়িত্ব নেন লিটন। 

ম্যাচ শেষে তিনি বলেন, উইকেটটা একটু ধীর ছিল। মাঝের ওভারগুলোতে সাবধানে খেলতে হয়েছে। বড় মাঠের সুযোগ নিয়ে আমরা সিঙ্গেল আর ডাবলসে রান তুলেছি।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপে আসা বাংলাদেশ দলের লক্ষ্য ছিল ভালো শুরু করা। লিটনের মতে, প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এশিয়া কাপে চাপটা আলাদা রকমের হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লিটন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close