বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ AM আপডেট: ১২.০৯.২০২৫ ৯:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত এ জানাজায় নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তিনি। 

ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে পাঁচজন ফিলিস্তিনি এবং একজন কাতারের সেনা সদস্য। নিহত সেনার নাম করপোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায়, আর ফিলিস্তিনিদের মরদেহ ফিলিস্তিনি পতাকায় মুড়ে আনা হয়। নিহতদের মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা জোরদার করতে মসজিদের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছিল।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করে ইসরায়েলি বিমানবাহিনী এ হামলা চালায়। যদিও হামাসের দাবি, তাদের শীর্ষ নেতারা সবাই বেঁচে গেছেন। তবুও হামলায় প্রাণ হারান ছয়জন, যার মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার সহযোগীদের হত্যার লক্ষ্যেই এই হামলা চালানো হয়।

বুধবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানান, খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। 

তিনি আরও বলেন, দোহায় এই হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশা শেষ হয়ে গেছে। কাতার এখন মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা নতুন করে বিবেচনা করছে।

আল থানি সতর্ক করে বলেন, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সব আশাকে ভেঙে দিয়েছে। কাতার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে।

উল্লেখ্য, হামাস-ইসরায়েল সংঘাত নিয়ে বেশ কয়েক দফা পরোক্ষ আলোচনার আয়োজন হয়েছে দোহায়।

সূত্র: খালিজ টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   গাজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close