প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৮ AM আপডেট: ১২.০৯.২০২৫ ৪:০১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার জন্য আল্লাহর কাছে সকলকে দোয়া করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “আপনারা এখন আল্লাহর কাছে দোয়া করুন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অন্যান্যবারের তুলনায় অনেক ভালো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ