বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিশা পাটানি হচ্ছেন ইমরান হাশমির নায়িকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি আবারো নতুন ছবিতে ফিরছেন। আর এবার তার নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি।

এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর। তিনি জানিয়েছেন, দিশা পাটানি হচ্ছেন ছবির মূল নায়িকা। 

বলিউড সূত্রের খবর, গল্প শোনার পরই আবেগঘন প্লটে মুগ্ধ হয়ে দ্রুত রাজি হয়ে যান দিশা পাটানি।

জানা গেছে, এবারেরও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগৎকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা থাকবে দ্বিগুণ।

নির্মাতাদের কথায়, “প্রথম ছবির আবহ অটুট রেখে এবার বড় পরিসরে এগোনো হচ্ছে। দর্শক পাবেন ২ গুণ রোমান্স ও ২ গুণ ইমোশন।”

প্রথম ‘আওয়ারাপনে’র মতো এই সিক্যুয়ালেও সংগীতকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে নতুন গান থাকবে, পাশাপাশি পুরোনো কিছু জনপ্রিয় সুরও ফিরতে পারে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর পর বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপনে’র সিক্যুয়াল নিয়ে আসছে ভাট ক্যাম্প। 

‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে। জানুয়ারির মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। ছবিটি মুক্তি পাবে গ্রীষ্মকালীন মৌসুমে, ২০২৬ সালে।

এদিকে দীর্ঘদিন পর প্রিয় অভিনেতা ফিরছেন খবরে বেশ উচ্ছ্বাসিত হয়ে উঠেছেন ইমরান হাশমির ভক্তরা। তারা তাকে স্বাগতম জানিয়ে নানা মন্তব্য এবং পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সূত্রঃ পিঙ্কভিলা


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  দিশা পাটানি   ইমরান হাশমি   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close