সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
টাঙ্গাইলে গণপিটুনিতে যুবক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে গণপিটুনিতে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেলে তিনজন অটোরিকশা চুরি করতে যায়। পরে বিষয়টি গ্রামবাসী টের পেলে দুজন পালিয়ে যায়। এসময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল  শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   গণপিটুনি   যুবক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close