বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে বিক্ষোভ: কারাগার থেকে পালিয়েছে ১৩ হাজারের বেশি কয়েদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম

নেপালে চলমান সরকারবিরোধী গণআন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছে ১৩ হাজার ৫০০-এর বেশি বন্দি। আন্দোলনের সহিংসতা ঠেকাতে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী।

নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, মঙ্গলবার সহিংসতায় তিনজন পুলিশ সদস্য নিহত হন এবং একই দিনে বিভিন্ন কারাগার থেকে ১৩ হাজার ৫০০-এর বেশি বন্দি পালিয়ে যায়।

মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করলে দেশজুড়ে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালি সেনাবাহিনী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে এবং বুধবার সকাল থেকে কারফিউ কার্যকর করে। এই অস্থিরতার সুযোগ নিয়ে বন্দিরা বিভিন্ন কারাগারে দাঙ্গা ও সংঘর্ষের মাধ্যমে পালানোর চেষ্টা করে। এর ফলে দেশজুড়ে বহু কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটে, প্রাণহানিও ঘটে।

‘দ্য রাইজিং নেপাল’ জানায়, মঙ্গলবার রাতে বাঁকে জেলার বৈজনাথ রুরাল মিউনিসিপালিটি-৩ এর নওবাস্তা সংশোধনাগারে বন্দিরা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশের গুলিতে পাঁচ কিশোর বন্দি নিহত এবং চারজন গুরুতর আহত হয়। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে। সংশোধনাগারের ১৭৬ বন্দির মধ্যে ৭৬ জন পালিয়ে যায়। পাশাপাশি ওই অঞ্চলের আরেকটি কারাগার থেকে ১৪৯ জন বন্দি পালানোর তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘মাইরিপাবলিকা’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৭ হাজার বন্দি বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা নিচের প্রধান কারাগারগুলোতে সবচেয়ে বেশি। দিল্লিবাজার কারাগার (১ হাজার ১০০), চিতওয়ান (৭০০), নাখু (১ হাজার ২০০), সুনসারির ঝুমকা (১ হাজার ৫৭৫), কাঞ্চনপুর (৪৫০), কৈলালী (৬১২), জলেশ্বর (৫৭৬), কাস্কি (৭৭৩), ডাং (১২৪), জুমলা (৩৬), সোলুখুম্বু (৮৬), গৌর (২৬০) ও বাঝাংসহ (৬৫) বেশ কয়েকটি কারাগার থেকে বন্দি পালানোর খবর পাওয়া গেছে।

আলাদা একটি প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুলিগাদি জেলা কারাগার থেকে ৪৩ জন নারীসহ মোট ৪৭১ জন বন্দি পালিয়ে গেছে। তারা ভেতরে আগুন লাগিয়ে, প্রধান ফটক ভেঙে বেরিয়ে যায়। পুলিশ সুপার লালধ্বজ সুবেদি এ তথ্য নিশ্চিত করেন।

‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানিয়েছে, নওয়ালপারাসি পশ্চিম জেলা কারাগার থেকে ৫০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। বন্দিরা আগুন ধরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে পালায়। এদিকে, কাঠমান্ডুর দিল্লিবাজার কারাগার থেকেও পালানোর চেষ্টা করে এক বন্দি। তবে তাকে স্থানীয় যুবকরা ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

এই সহিংসতা গত কয়েক দশকের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার চিত্র তুলে ধরেছে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত এই দরিদ্র হিমালয় রাষ্ট্রটি ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় ভুগছে। ২০০৮ সালের পর থেকে নেপালে ইতোমধ্যে ১৩টি পৃথক সরকার ক্ষমতায় এসেছে, যার মধ্যে স্থিতিশীলতা খুবই অল্প সময়ের জন্য বজায় ছিল।

সূত্র : এএফপি, এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   কাঠমান্ডু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close