বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ AM

অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো মডেল সম্প্রতি উন্মোচিত হয়েছে। এটি অ্যাপলের প্রতীক্ষিত সিরিজের একটি প্রিমিয়াম ফোন, যা উন্নত প্রযুক্তি, প্রফেশনাল ক্যামেরা ফিচার ও উচ্চ মানের ডিসপ্লে নিয়ে এসেছে। ফোনের সামনে ও পেছনে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে এবং বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি দিয়ে। এছাড়া এতে আছে জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বার, যা দীর্ঘ ব্যবহারে ব্যাটারি ও ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।

আইফোন ১৭ প্রোতে রয়েছে এ১৯ প্রো চিপসেট। পিছনের তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা রয়েছে, যা ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো সুবিধা দেয়। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভিডিও তৈরি ও এডিট করার জন্য ফোনটিতে বিভিন্ন পেশাদার টুলস যোগ করা হয়েছে। ডিসপ্লে স্ক্রিনের আকার ৬.৩ ইঞ্চি, এবং প্রো মোশন, অলওয়েজ-অন স্ক্রিন এবং ৩ হাজার নিট ব্রাইটনেসের সুবিধা এটিকে আগের মডেলের থেকে আলাদা করেছে।

স্টোরেজের দিক থেকে আইফোন ১৭ প্রো তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। প্রাথমিক দাম শুরু হচ্ছে ১,০৯৯ মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১,৩৩,৬৩৫ টাকার সমতুল্য। স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়বে এবং সর্বোচ্চ ১ টিবি মডেলটি প্রায় ২ লাখ টাকার মধ্যে বাজারে পাওয়া যেতে পারে।

আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে, এবং গ্রাহকের হাতে পৌঁছানো শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে এই নতুন মডেলগুলো কখন থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আইফোন ১৭  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close