সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      
খাগড়াছড়িতে তিন সড়কে আধাবেলার অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির গুইমারা তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা।  ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি এই অবরোধের ডাক দিয়েছে।

এসময় খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে দুর পাল্লার যান চলাচল করতে দেখা যায়নি। তবে শান্তিপূর্ণ অবরোধে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয় সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে তবলাপাড়ার ঘটনায় জড়িত ৬ সন্ত্রাসীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি
চাকমা। 

এদিকে, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধবাহী গাড়ি, বিদ্যুৎ সরবরাহকারী যানবাহন, সাংবাদিক ও সংবাদপত্র পরিবহনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   অবরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close