প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম

সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে তিনি অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রাণবন্তু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন। তিনি আশা করেন, ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।
তিনি আরো বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন যেন অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতো একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয়, যাতে প্রতি বছর যথাসময়ে নির্বাচন সম্পন্ন হয়।