সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
মেঘনায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) এ তালিকা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মেঘনা উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫৩১ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৩৪০ জন।

তালিকা অনুযায়ী উপজেলাটির ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ২১১টি। এছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর ভোটকেন্দ্র নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিল করার সুযোগ রাখা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। এরপর অভিযোগ যাচাই–বাছাই করে ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। সবশেষে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, প্রচারের স্বার্থে এ বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, থানার ওসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে নোটিশ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ভোটকেন্দ্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close