বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যায্য দাবি আদায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে হামলার শিকারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলার সকল প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্বীকৃতির প্রাপ্তির কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যান জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এসময় অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাদের উপর হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন জেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে জেলা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন শুরু করেন তারা।

তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর দ্রুত উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আকতার কল্পনাকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই ঘটনার পর নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহলে নিন্দা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কর্মবিরতি   নীলফামারী   প্রাথমিক   শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close