বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের পক্ষে পোস্ট করা সেই ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত কর।

জানা যায়, মো. আজহারুল ইসলাম সদর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ লিখে ওসির আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি সাধারণ ডায়রি (জিডি) করেন। যাতে আইডি হ্যাকের অভিযোগ আনা হয়।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ।

দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইডি থেকে এমন রাজনৈতিক পোস্ট দেখতে পেয়ে অনেকেই ওই পোস্টেই প্রতিক্রিয়া জানাতে থাকেন। গত সোমবার রাত দুইটায় পোস্টটি করা হয়। পরে মঙ্গলবার সকালে ওসি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই ঘটনা সাধারণ ডায়েরি করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ডাকসু নির্বাচন   ঢাবি   ওসি   ছাত্রলদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close