শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাতারে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সম্প্রতি কাতারে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসাথে কাতার সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের দ্ব্যর্থহীন নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ইসরায়েলের এই কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। 

সেখানে আরো বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করে বাংলাদেশ।

ইসরায়েল বিনা প্ররোচনায় বেআইনিভাবে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত। এই ধরনের কর্মকাণ্ড শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করে।

সেখানে আরো বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহি নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  কাতার   ইসরায়েল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close