শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল, জেলাজুড়ে যান চলাচল বন্ধ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ পিএম

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াত সমর্থিত সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতালে জেলার প্রায় সব মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকালে জেলার বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে বাগেরহাট সদর, মোংলা বন্দরসহ ৯টি উপজেলায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। এ হরতাল সফল করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি হোটেল মিলানায়তনে হরতাল সফলের প্রস্তুতিমূলক সভা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বুধবার সকাল থেকেই মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়ক ও  কচুয়া সাইনবোর্ড- শরনখোলা বগী আঞ্চলিক মহাসড়কসহ জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা বিএনপির নেতা এম এ সালাম বলেন, ‘নির্বাচন বানচালের জন্যই বর্তমান সিইসি বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন করেছেন। এই রায়কে আমরা গভীর ষড়যন্ত্র বলে মনে করি। বাগেরহাট জেলাবাসী কিছুতেই এই ষড়যন্ত্র মেনে নেবে না।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিকভাবে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাগের হাট   হরতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close