মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নেপালে নিহতদের প্রতি বাকৃবির নেপালি শিক্ষার্থীদের শ্রদ্ধা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ১:০৪ PM

নেপালে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় নিহতদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্নাতকোত্তর নেপালি শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, ‘দীর্ঘদিন ধরে নেপালে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে। স্থানীয় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন থমকে গেছে। বিশেষ করে তরুণ সমাজ ক্ষোভে ফেটে পড়েছে, যাদের অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয়। এমনকি পোস্ট মুছে ফেলা ও ব্যবহারকারীদের গ্রেপ্তার করার ক্ষমতা সরকারের হাতে নেয়ার চেষ্টা হয়। এর বিরুদ্ধেই তরুণরা আন্দোলনে নামতে বাধ্য হয়।’

পিএইচডি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, ‘আমরা মোমবাতি প্রজ্জ্বলন, নীরবতা পালন এবং প্ল্যাকার্ড হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তাদের ত্যাগ যেন বৃথা না যায়। মতপ্রকাশের স্বাধীনতা আর দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন চলতেই থাকবে। দেশ থেকে দূরে থাকলেও আমরা আমাদের মানুষদের পাশে আছি।’

উল্লেখ্য, গত সোমবার নেপালে দুর্নীতি ও সেন্সরশিপবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশু ও কলেজ শিক্ষার্থীরাও ছিল। পরদিন মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আরও তিনজন প্রাণ হারান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   কাঠমান্ডু   বাংলাদেশ   বাকৃবি   নেপালি শিক্ষার্থীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close