বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিনাজপুর-২; দ্বিমুখী লড়াই হবে বিএনপি-জামায়াতের
শাহিন হোসেন, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ AM

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনটি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিন দলের দখলেই এক সময় থেকেছে। তবে সংখ্যার দিক থেকে পতিত আওয়ামী লীগের দখলেই ছিল বেশিরভাগ সময়। কিন্তু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এবার আওয়ামী লীগ মাঠ ছাড়া তাই লড়াইটা হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তাও বিশেষ কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে জেলা জামায়াতের আমির আনিসুর রহমানের বাড়ি এই আসনে হওয়ায় নির্বাচন হবে হাড্ডা-হাড্ডি।

এ আসনে প্রার্থীরা মাঠ থেকে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ছাড়াও এলাকায় আলাপ চারিতা অব্যাহত রেখেছেন। এছাড়াও কেন্দ্রীয় নির্দেশে প্রার্থীরা ব্যক্তিগত সখ্যতা তৈরিতে তৎপর রয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারলে এ আসনে লড়াইটা হবে ত্রিমুখী। 

এই আসনে বিএনপির একাধিক প্রার্থী ও নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে তারা কিছুটা বেকায়দায়। পতিত স্বৈরাচারের দোসর হওয়ায় জাপার প্রার্থীও প্রকাশ্যে আসতে পারছেন না। একক প্রার্থী ও আমিরের বাড়ি এ আসনে হওয়ায় সুবিধাজনক অবস্থায় জামায়াত। এ আসনে এবার নতুন ভোটার ১২ হাজার ৩৬৬ জন। এর মধ্যে বোচাগঞ্জে ৩ হাজার ৯১২ ও বিরলে ৮ হাজার ৪৫৪ জন। মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৫২ ভোটারের মধ্যে বোচাগঞ্জে ১ লাখ ৪১ হাজার ৯৬৮ ও বিরলে ২ লাখ ৩১ হাজার ৪৮৪ ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এই আসনে বোচাগঞ্জ উপজেলায় ২ হাজার ৯০৮ ও বিরল উপজেলায় ৪ হাজার ১৮৮ জন ভোটারকে বাদ দেয়া হয়েছে।

দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটার, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এদিকে খবর নেই অন্যান্য ইসলামি দল, বামদল, নতুন গঠিত দল ও ছোট দলের প্রার্থীদের। তবে এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না বলে জানা গেছে।

এ আসনে প্রার্থী নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াত অন্যান্য দলগুলোর তুলনায় এগিয়ে। তাদের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির কোনো কাঠামো না থাকলেও তাদের প্রার্থী ব্যক্তিগতভাবে বেশ জনপ্রিয়। তিনি বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন। বাম ও ইসলামি এবং নতুন নতুন দলগুলোর প্রার্থী কিংবা নেতাকর্মীদের কোনো সাড়াশব্দ শোনা যাচ্ছে না। তবে এখানে লড়াই হবে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টি তিনটি দলের মধ্যেই। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু ও কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিএনপি নেতা অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসনটি প্রথমবার পেতে চায় জামায়াতের সম্ভাব্য প্রার্থী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ ন ম আফজালুল আনাম। তিনি দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দিনাজপুর-২ আসনের বিরল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। একক প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি জেলা আমীর আনিসুর রহমানের বাড়ি এই আসনে হওয়ায় জামায়াত প্রার্থী কিছুটা সুবিধা জনক অবস্থায় রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এছাড়া এখানে জাতীয় পাটির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোচাগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার আলী এলাকায় তরুণ নেতা হিসেবে বেশ জনপ্রিয়। বিরল- বোচাগঞ্জ উপজেলাতে জনগণের পাশে সর্বদা তাকে দেখা গেছে। তাই এই আসনে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আ ন ম আফজালুল আনাম বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। সংসদ সদস্য নির্বাচিত হলে বিরল-বোচাগঞ্জ এই দুই উপজেলাকে উন্নয়নের উচ্চ পর্যায়ে নিয়ে যাব এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধসহ সকল অনিয়মের প্রতিকার করবো।”

জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “দিনাজপুর ২ আসনের মানুষ একটি দলের কারণে মুখ খুলতে পারতো না। এই আসনের সামান্য নদীর বালু মহাল থেকে সব জায়গায় দুর্নীতি হয়েছে। আমি ইতঃপূর্বেও এমপি প্রার্থী হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট ও ভোট চোরদের কারণে আমরা নির্বাচনে অংশ নেইনি। তারা নিজেদের দলের লোকদের প্রার্থীকে ডামি করে নির্বাচন করেছে। যা ইতিহাস হয়ে থাকবে।”

তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জয়ী হলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   বিএনপি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close