বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিনেটের ভোটকেন্দ্রে হট্টগোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৩:২২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে সিনেট ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে মহসীন হল, এফ রহমান হল ও বিজয় ’৭১ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই দুই প্রার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোর করে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বাধা দিলে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।

পরে রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই দুই প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close